সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১১:৪৬ পূর্বাহ্ন, ১৬ ডিসেম্বর ২০২৫

জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে বেগম জিয়া

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ভাষণ শুরু করেন তিনি। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব […]

জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে বেগম জিয়া
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ভাষণ শুরু করেন তিনি। ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর এই শারীরিক অবস্থা জাতির জন্যই উদ্বেগের বিষয়।

প্রফেসর ইউনূস আরও জানান, বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নে তাঁর অবদান এবং জনগণের আবেগ ও শ্রদ্ধার কথা বিবেচনায় নিয়ে সরকার তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে।

ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাঁর পরিবারের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। দেশে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাও সরকারের বিবেচনায় রয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ