সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১২:৪৫ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫

নির্বাচন কমিশনের সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ রোববার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রোববার (২১ ডিসেম্বর) বৈঠকে বসছেন তিন বাহিনীর প্রধানরা। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক জানান, রোববার দুপুর ১২টায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর পর দুপুর আড়াইটায় আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের […]

নির্বাচন কমিশনের সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ রোববার
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রোববার (২১ ডিসেম্বর) বৈঠকে বসছেন তিন বাহিনীর প্রধানরা।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক জানান, রোববার দুপুর ১২টায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর পর দুপুর আড়াইটায় আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে ইসি সচিবালয়ের বেজমেন্টে গণমাধ্যমকে এ বিষয়ে ব্রিফ করা হবে।

এ বিষয়ে ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১০টায় সভা হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে দুপুর ২টা ৩০ মিনিটে নির্ধারণ করা হয়েছে। সভায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সভায় নির্বাচনের আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনীর কার্যক্রম, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণবিধি-২০২৫ অনুসারে বিধি প্রতিপালন এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি বিবিধ গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচ্যসূচিতে থাকবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ