সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:২১ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫

দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছেঃ প্রধান উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে নিজের অঙ্গীকার আবারও স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত দেশের জনগণ এখন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও […]

সীমান্তে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে বিজিবি: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে নিজের অঙ্গীকার আবারও স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত দেশের জনগণ এখন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে এক টেলিফোন কথোপকথনে এসব কথা বলেন তিনি।

প্রায় ৩০ মিনিট স্থায়ী এই আলোচনায় দুই দেশের মধ্যে বাণিজ্য ও শুল্ক ইস্যু, আসন্ন জাতীয় নির্বাচন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

বর্তমানে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। তাঁর নেতৃত্বে আলোচনার ফলে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পারস্পরিক শুল্ক হার ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

আলোচনার একপর্যায়ে মার্কিন বিশেষ দূত শহীদ ওসমান হাদির বিশাল জানাজার প্রসঙ্গও উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং এ লক্ষ্যে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। পাশাপাশি তাদের পলাতক নেতারা সহিংসতা উসকে দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।

তবে তিনি আশ্বস্ত করে বলেন, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, “নির্বাচনের আর প্রায় ৫০ দিন বাকি। আমাদের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা—যেন এটি দেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকে।”

ফোনালাপের সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ