সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

NYC
১:৩৫ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বাতিল দেড় হাজারের বেশি ফ্লাইট

শক্তিশালী শীতকালীন ঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চল। একদিনেই দেশজুড়ে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, পাশাপাশি বিলম্বিত হয়েছে প্রায় সাত হাজার ফ্লাইট। এতে ছুটির মৌসুমে ভ্রমণরত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তীব্র তুষারপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্ক ও নিউজার্সি অঙ্গরাজ্য। দুই রাজ্যের একাধিক কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শীতকালীন ঝড় […]

শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বাতিল দেড় হাজারের বেশি ফ্লাইট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

শক্তিশালী শীতকালীন ঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চল। একদিনেই দেশজুড়ে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, পাশাপাশি বিলম্বিত হয়েছে প্রায় সাত হাজার ফ্লাইট। এতে ছুটির মৌসুমে ভ্রমণরত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

তীব্র তুষারপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্ক ও নিউজার্সি অঙ্গরাজ্য। দুই রাজ্যের একাধিক কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শীতকালীন ঝড় ‘ডেভিন’-এর প্রভাবে নিউইয়র্ক শহর ঢেকে গেছে ঘন তুষারের চাদরে। অতিরিক্ত তুষারপাতে নগরজীবন কার্যত অচল হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বিমান চলাচলেও।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে এক হাজার পাঁচশর বেশি ফ্লাইট বাতিল হয় এবং প্রায় সাত হাজার ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ে। ব্যস্ত ছুটির সময়ে এই পরিস্থিতিতে বিমানবন্দরগুলোতে দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তায় পড়েন যাত্রীরা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, প্রায় চার কোটির বেশি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় ছিলেন। নিউইয়র্ক সিটিতে সর্বোচ্চ আট ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে, যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে জন এফ কেনেডি, নিউয়ার্ক লিবার্টি ও লাগার্ডিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ আগেই যাত্রীদের সম্ভাব্য বিলম্ব ও ফ্লাইট বাতিলের বিষয়ে সতর্ক করে দেয়।

এদিকে দেশের অন্য প্রান্তে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আকস্মিক ভারি বৃষ্টিপাতের পরও দুর্ভোগ কাটেনি। বৃষ্টি কমলেও অনেক এলাকা এখনো কাদামাটিতে তলিয়ে রয়েছে। গত শুক্রবার সেখানে ৫৪ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে দমকল বাহিনী ইতোমধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টি কমলেও ভূমিধসের ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ