সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:৩০ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫

নতুন নিয়মে অতিরিক্ত সিম বন্ধ করছে বিটিআরসি

মোবাইল সিম ব্যবহারে অনিয়ম ও অপব্যবহার রোধে আরও কঠোর হচ্ছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ পাঁচটি সিম সক্রিয় রাখতে পারবেন। নতুন নিয়ম কার্যকর হলে বর্তমানে যাদের নামে ছয় থেকে ১০টি সিম রয়েছে, তাদের ক্ষেত্রেও ধাপে ধাপে অতিরিক্ত সিম […]

নতুন নিয়মে অতিরিক্ত সিম বন্ধ করছে বিটিআরসি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মোবাইল সিম ব্যবহারে অনিয়ম ও অপব্যবহার রোধে আরও কঠোর হচ্ছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ পাঁচটি সিম সক্রিয় রাখতে পারবেন।

নতুন নিয়ম কার্যকর হলে বর্তমানে যাদের নামে ছয় থেকে ১০টি সিম রয়েছে, তাদের ক্ষেত্রেও ধাপে ধাপে অতিরিক্ত সিম বন্ধ করে সংখ্যা পাঁচে নামিয়ে আনা হবে।

বিটিআরসি জানিয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ড ও সিমের অপব্যবহার নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মোবাইল ফোন অপারেটররা আগের মতোই এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে।

বিশ্বে সিম ব্যবহারের দিক থেকে বাংলাদেশের অবস্থান বর্তমানে নবম। এ তালিকায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের মতো দেশ।

বিটিআরসির সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের অক্টোবর পর্যন্ত দেশে মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৮ কোটি ৭৯ লাখ ৭০ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ৫৯ লাখ, রবি ৫ কোটি ৭৫ লাখ, বাংলালিংক ৩ কোটি ৭৯ লাখ এবং টেলিটকের ৬৬ লাখ ৭০ হাজার।

বর্তমানে দেশে মোট নিবন্ধিত সিমের সংখ্যা ২৬ কোটি ৬৩ লাখ। এর মধ্যে প্রায় ১৯ কোটি সিম সক্রিয় রয়েছে, আর বাকিগুলো নিষ্ক্রিয়।

এর আগে গত আগস্টে এক ব্যক্তির নামে ১০টির বেশি সক্রিয় সিম থাকলে তা ৩০ অক্টোবরের মধ্যে বাতিল বা মালিকানা পরিবর্তনের নির্দেশ দেয় বিটিআরসি। সে সময় এক ব্যক্তির নামে ১০টির বেশি সক্রিয় সিম ছিল প্রায় ৬৭ লাখ। গত তিন মাসে গ্রাহকরা স্বেচ্ছায় প্রায় ১৫ লাখ সিম বাতিল করেছেন। তবে এখনো আনুমানিক ৫০ থেকে ৫৩ লাখ অতিরিক্ত সিম বাতিল হয়নি।

নির্ধারিত সময়ের মধ্যে এসব সিম বাতিল না করায় সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে পর্যায়ক্রমে অতিরিক্ত সিম বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে বিটিআরসি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ