সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:১৬ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫

গুলশানে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক আটক

রাজধানীর গুলশান এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে গুলশান আইডিয়াল স্কুলের সামনে চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। সোমবার ডিএমপির পাঠানো […]

গুলশানে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক আটক

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাজধানীর গুলশান এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে গুলশান আইডিয়াল স্কুলের সামনে চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

সোমবার ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাসেল সিকদার ওরফে কিলার রাসেল (২৫) এবং মো. মহিউদ্দিন (২২)।

ডিএমপি সূত্র জানায়, টহলরত পুলিশ সদস্যরা চেকপোস্টে কয়েকজন যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে তল্লাশি শুরু করেন। এ সময় রাসেল ও মহিউদ্দিন পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে দেহ তল্লাশি চালিয়ে একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে গ্রেপ্তাররা কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে গুলশান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলির উৎস এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ