সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিজ্ঞান ও প্রযুক্তি
১:৫৭ অপরাহ্ন, ২ জানুয়ারি ২০২৬

দেশে নকল মোবাইলের ছড়াছড়ি, NEIR চালুর পর বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর পর নকল ও ক্লোন মোবাইল ফোন নিয়ে ভয়াবহ চিত্র সামনে এসেছে। দেশের মোবাইল নেটওয়ার্কে বর্তমানে লাখ লাখ ভুয়া ও ডুপ্লিকেট আইএমইআই (IMEI) নম্বর সচল রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার (২ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে […]

NEIR
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর পর নকল ও ক্লোন মোবাইল ফোন নিয়ে ভয়াবহ চিত্র সামনে এসেছে। দেশের মোবাইল নেটওয়ার্কে বর্তমানে লাখ লাখ ভুয়া ও ডুপ্লিকেট আইএমইআই (IMEI) নম্বর সচল রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য প্রকাশ করেন তিনি।

স্ট্যাটাসে ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন, দেশের মোবাইল নেটওয়ার্কে বর্তমানে বিপুলসংখ্যক ভুয়া আইএমইআই নম্বর ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে রয়েছে “1111111111111”, “0000000000000”, “9999999999999”–এর মতো সম্পূর্ণ অবাস্তব ও অনুরূপ প্যাটার্নের আইএমইআই। তবে এ মুহূর্তে এসব আইএমইআই ব্লক করা হচ্ছে না বলে জানান তিনি।

তিনি বলেন, লাখ লাখ মানুষ নিম্নমানের নকল ফোন ব্যবহার করছেন, যেগুলোর কখনোই রেডিয়েশন টেস্ট বা Specific Absorption Rate (SAR) টেস্টসহ প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা করা হয়নি। চারটি মোবাইল অপারেটরের নেটওয়ার্কে এসব ফোন নির্বিঘ্নে সচল রয়েছে। জনজীবনে হঠাৎ কোনো অসুবিধা তৈরি হয়—এমন সিদ্ধান্ত সরকার নেবে না। ফলে এসব ফোন বন্ধ না করে ‘গ্রে’ হিসেবে ট্যাগ করা হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, গত ১০ বছরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শুধু একটি আইএমইআই নম্বর “99999999999999”-এর বিপরীতে ৩ কোটি ৯১ লাখ ২২ হাজার ৫৩৪টি ভিন্ন কম্বিনেশন (ডকুমেন্ট আইডি + এমএসআইএসডিএন + আইএমইআই) পাওয়া গেছে। এসব আইএমইআই শুধু স্মার্টফোনেই নয়, বিভিন্ন আইওটি (IoT) ডিভাইসেও ব্যবহৃত হতে পারে।

তিনি উল্লেখ করেন, অপারেটররা বর্তমানে মোবাইল ফোন, সিম-সংযুক্ত ডিভাইস ও আইওটি ডিভাইসের আইএমইআই আলাদা করে শনাক্ত করতে পারে না। উদাহরণ হিসেবে তিনি বলেন, সিসিটিভি বা অনুরূপ ডিভাইসও একই আইএমইআই নম্বরে নেটওয়ার্কে যুক্ত থাকতে পারে। তবে বৈধভাবে আমদানি করা আইওটি ডিভাইস আলাদাভাবে ট্যাগ করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

ভয়াবহ পরিসংখ্যান

শীর্ষ কয়েকটি ডুপ্লিকেট আইএমইআই বিশ্লেষণে দেখা গেছে—

  • 440015202000 আইএমইআই নম্বরে রয়েছে প্রায় ১৯ লাখ ৪৯ হাজার ডিভাইস
  • 35227301738634 নম্বরে প্রায় ১৭ লাখ ৫৮ হাজার
  • 35275101952326 নম্বরে প্রায় ১৫ লাখ ২৩ হাজার
  • শুধুমাত্র ‘০’ আইএমইআই নম্বরে রয়েছে ৫ লাখ ৮৬ হাজারের বেশি ডিভাইস

এছাড়া আরও বহু আইএমইআই নম্বরে এক লাখের বেশি ডিভাইস সচল রয়েছে, যা দেখে যে কেউ বিস্মিত হবেন বলে মন্তব্য করেন তিনি।

ডিজিটাল জালিয়াতির বড় উৎস অবৈধ ফোন

স্ট্যাটাসে বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের একটি প্রতিবেদনের তথ্য উল্লেখ করে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশে সংঘটিত মোট ডিজিটাল জালিয়াতির ৭৩ শতাংশ ঘটে অনিবন্ধিত ডিভাইস থেকে। পাশাপাশি বিটিআরসি ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর যৌথ তথ্যে দেখা গেছে, ২০২৩ সালে সংঘটিত e-KYC জালিয়াতির ৮৫ শতাংশই ঘটেছে অবৈধ অথবা পুনঃপ্রোগ্রাম করা হ্যান্ডসেট ব্যবহার করে।

তিনি আরও জানান, ২০২৩ সালে দেশে ১ লাখ ৮০ হাজার মোবাইল ফোন চুরির রিপোর্ট করা হয়। তবে প্রকৃত সংখ্যা আরও কয়েক লাখ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব চুরি হওয়া ফোনের অধিকাংশই উদ্ধার করা সম্ভব হয়নি।

ফয়েজ আহমদ তৈয়্যব মনে করেন, আন-অফিশিয়াল নতুন ফোনের নামে নকল ও ক্লোন মোবাইল বিক্রির মাধ্যমে যে নজিরবিহীন প্রতারণা চলছে, তা দ্রুত নিয়ন্ত্রণে আনা জরুরি। নচেৎ এটি দেশের ডিজিটাল নিরাপত্তা ও আর্থিক ব্যবস্থার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

NEIR
৩ দিন আগে

আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ