সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১২:৩৯ অপরাহ্ন, ২ ফেব্রুয়ারি ২০২৬

কোথাও কেন্দ্র দখলের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন নির্বাচনে কোথাও কেন্দ্র দখলের চেষ্টা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে এবং পুলিশ সদস্যদের জন্য ২৫ হাজার ৭০০টি বডি ক্যাম সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি ড্রোন ও সুরক্ষা অ্যাপ ব্যবহারের মাধ্যমে সার্বিক পরিস্থিতি নজরদারিতে […]

কোথাও কেন্দ্র দখলের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন নির্বাচনে কোথাও কেন্দ্র দখলের চেষ্টা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে এবং পুলিশ সদস্যদের জন্য ২৫ হাজার ৭০০টি বডি ক্যাম সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি ড্রোন ও সুরক্ষা অ্যাপ ব্যবহারের মাধ্যমে সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ নগরীর সিটি করপোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে নির্বাচনসংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবার কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়—সে ভাই হোক বা বোন হোক—কেউ ছাড় পাবে না। তিন দিন, চার দিন কিংবা ছয় মাসের জামিন নিয়ে বের হলেও শেষ পর্যন্ত তাকে আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, শুধু অবৈধ অস্ত্র নয়, কিছু বৈধ অস্ত্রও এখনো উদ্ধার বাকি রয়েছে। বিভিন্ন থানায় লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। তবে অস্ত্র উদ্ধারের হার বেড়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। এ ক্ষেত্রে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

ঝিনাইগাতীর সাম্প্রতিক ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। দুষ্কৃতকারীরা অনেক সময় এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তদন্তে কিছুটা সময় লাগতে পারে, তবে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। এ প্রস্তুতির মাধ্যমে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভাগের চার জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ