পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে তিনি প্রত্যাশা করছেন। নির্বাচনকেন্দ্রিক সহিংসতা রোধে সরকারের নেওয়া পদক্ষেপগুলো আন্তর্জাতিক মহলকে জানানো হয়েছে বলেও জানান তিনি। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে নির্বাচনের কূটনীতি বিষয়ে এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের নির্বাচন […]
ছবি: সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে বলে তিনি প্রত্যাশা করছেন। নির্বাচনকেন্দ্রিক সহিংসতা রোধে সরকারের নেওয়া পদক্ষেপগুলো আন্তর্জাতিক মহলকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে নির্বাচনের কূটনীতি বিষয়ে এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহ ও আলোচনা এখন একটি গতানুগতিক ধারায় পরিণত হয়েছে। দেশের জনগণও একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে।
তিনি আরও জানান, ভিসা প্রক্রিয়া সহজ করতে কয়েকজন উপদেষ্টা ইতোমধ্যে সাধারণ পাসপোর্ট সংগ্রহের পর তাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে তিনি নিজে এখনো কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেননি বলে উল্লেখ করেন।
এছাড়া নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।