সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
৪:২৩ অপরাহ্ন, ৪ ফেব্রুয়ারি ২০২৬

রিজার্ভ জোরদারে আরও ১৭১ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে আরও ১৭১ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থ ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে সংগ্রহ করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ দফায় কেনা ডলারের কাট-অফ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা। […]

ডিসেম্বরে ১৭ দিনেই রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে আরও ১৭১ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থ ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে সংগ্রহ করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ দফায় কেনা ডলারের কাট-অফ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা। এর মাধ্যমে মোট ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কেন্দ্রীয় ব্যাংকের ভাণ্ডারে যুক্ত হলো।

চলতি ফেব্রুয়ারি মাসে এখন পর্যন্ত দুই দফায় মোট ৩৮ কোটি ৯৫ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর আগেও ২০২৫–২৬ অর্থবছরে একাধিকবার নিলামের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে এখন পর্যন্ত মোট ৪৩২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বা প্রায় ৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ