সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
৩:১০ অপরাহ্ন, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ফেব্রুয়ারির প্রথম চার দিনে দেশে এলো ৬ হাজার ১৭৩ কোটি টাকার রেমিট্যান্স

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম চার দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৫০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৬ হাজার ১৭৩ কোটি ২০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী […]

রেমিট্যান্স

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম চার দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৫০ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৬ হাজার ১৭৩ কোটি ২০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে ৮ কোটি ৪০ লাখ ডলার, যা টাকায় প্রায় এক হাজার ২৫ কোটি টাকার সমান। গত বছর একই সময়ে দেশে এসেছিল ৪২ কোটি ২০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি মাসের প্রথম চার দিনে মোট ৫০৬ মিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ৪২২ মিলিয়ন ডলার। ফলে মাসভিত্তিক হিসাবে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ১৯ দশমিক ৮ শতাংশ।

তিনি আরও জানান, ২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১৯ দশমিক ৯৩৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৬ দশমিক ৩৮৪ বিলিয়ন ডলার। সে হিসাবে চলতি ২০২৫–২৬ অর্থবছরের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২১ দশমিক ৭ শতাংশ।

এদিকে সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা মোট ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ