সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
৩:২৬ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারি ২০২৬

রমজানে ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত

পবিত্র রমজান মাসে দেশের সব ব্যাংকের জন্য নতুন অফিস ও লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ব্যাংকের অফিস সময় হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে গ্রাহকদের জন্য ব্যাংকিং লেনদেন চালু থাকবে সকাল […]

রমজানে ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পবিত্র রমজান মাসে দেশের সব ব্যাংকের জন্য নতুন অফিস ও লেনদেনের সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ব্যাংকের অফিস সময় হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে গ্রাহকদের জন্য ব্যাংকিং লেনদেন চালু থাকবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট বিরতি থাকবে। তবে এ সময়ের মধ্যেও অভ্যন্তরীণ ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকের লেনদেন কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি আগের মতোই বহাল থাকবে। এছাড়া, রমজান মাস শেষ হলে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচি আবার পূর্বের নিয়মে ফিরে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ