সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:৪৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

১৪ ফেব্রুয়ারির মধ্যে গেজেট, রোজার আগেই নতুন সরকার: আসিফ নজরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশ করা হবে এবং পবিত্র রমজান মাস শুরুর আগেই নতুন সরকার গঠন সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. আসিফ নজরুল জানান, […]

১৪ ফেব্রুয়ারির মধ্যে গেজেট, রোজার আগেই নতুন সরকার: আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশ করা হবে এবং পবিত্র রমজান মাস শুরুর আগেই নতুন সরকার গঠন সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল জানান, ১৩ ফেব্রুয়ারি রাতের মধ্যেই অথবা সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের গেজেট প্রকাশ করা হবে। গেজেট নোটিফিকেশন প্রকাশের তিন থেকে চার দিনের মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আয়োজন করা হবে। প্রয়োজনে এর আগেই শপথ গ্রহণ সম্পন্ন হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

রমজান মাসের সম্ভাব্য তারিখ প্রসঙ্গে তিনি বলেন, ২০২৬ সালের রোজা ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। সে হিসেবে বর্তমান পরিকল্পনা অনুযায়ী রমজানের আগেই নতুন সরকার গঠনের সব আনুষ্ঠানিকতা শেষ করা হবে।

ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে আইন উপদেষ্টা বলেন, সারাদেশে নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আজ দেশজুড়ে ‘জুলাই জাতীয় সনদ’ বা জুলাই চার্টার অনুমোদনের লক্ষ্যে যে গণভোট অনুষ্ঠিত হচ্ছে, তার মধ্য দিয়ে দেশে প্রকৃত গণতান্ত্রিক শাসন ব্যবস্থার নতুন সূচনা হবে বলে তিনি আশাবাদী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ