সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৩৬ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

গণভোটে বড় ব্যবধানে জয় পেল ‘হ্যাঁ’

জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে স্পষ্ট ব্যবধানে বিজয় অর্জন করেছে ‘হ্যাঁ’ পক্ষ। প্রাপ্ত চূড়ান্ত তথ্যমতে, ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি, আর ‘না’-এর পক্ষে পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি ভোট। এ ছাড়া ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি ভোট বাতিল হিসেবে গণ্য হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর […]

গণভোটে বড় ব্যবধানে জয় পেল ‘হ্যাঁ’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে স্পষ্ট ব্যবধানে বিজয় অর্জন করেছে ‘হ্যাঁ’ পক্ষ। প্রাপ্ত চূড়ান্ত তথ্যমতে, ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি, আর ‘না’-এর পক্ষে পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি ভোট। এ ছাড়া ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি ভোট বাতিল হিসেবে গণ্য হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। একই সঙ্গে তিনি গণভোটের সামগ্রিক ফলাফলও তুলে ধরেন।

তিনি জানান, ঘোষিত ২৯৭ আসনের ফল অনুযায়ী বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। দলটির মিত্র সংগঠনগুলোর মধ্যে গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং গণসংহতি আন্দোলন প্রত্যেকে ১টি করে আসন লাভ করেছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী এককভাবে জয় পেয়েছে ৬৮টি আসনে। দলটির জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি, এবং খেলাফত মজলিশ ১টি আসন অর্জন করেছে।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে জয়লাভ করেছে এবং ৬টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ