সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
৩:৪৩ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রিজার্ভ ছাড়াল সাড়ে ৩৪ বিলিয়ন ডলার

দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটেছে আজ। প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট সরকার। এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দিনেই দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ সাড়ে ৩৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র […]

রেমিট্যান্স

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটেছে আজ। প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট সরকার। এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দিনেই দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ সাড়ে ৩৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় রিজার্ভে এই ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়ায় বৈদেশিক মুদ্রার মজুত শক্তিশালী হয়েছে। পাশাপাশি আমদানি ব্যয় কিছুটা নিয়ন্ত্রিত থাকা এবং রফতানি আয় স্থিতিশীল থাকাও রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, সাড়ে ৩৪ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ দেশের আমদানি ব্যয় নির্বাহ, বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ এবং মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। রাজনৈতিক পরিবর্তনের এই সময়ে রিজার্ভ বৃদ্ধির সংবাদ নতুন সরকারের জন্য একটি ইতিবাচক সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি দিন শেষে দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৫৪ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ২৯.৮৬ বিলিয়ন ডলার।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারিতে প্রবাসীরা দেশে ৩১৭ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন, যা ডলার সংকট মোকাবিলায় বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি ব্যাংকগুলো থেকে অতিরিক্ত ডলার কেনার ফলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ আরও বেড়েছে।

ফেব্রুয়ারি মাসেও প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। মাসটির প্রথম ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

এদিকে রেমিট্যান্স প্রবাহ বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত তৈরি হচ্ছে, ফলে ডলারের দাম কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মুদ্রাবাজারে ভারসাম্য বজায় রাখতে এবং অস্থিরতা ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে নিয়মিত ডলার কিনছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে মোট ৪৯০ কোটি মার্কিন ডলার কিনেছে।

উল্লেখ্য, ২০২২ সালে দেশের ডলার বাজারে তীব্র অস্থিরতা দেখা দেয়। সে সময় প্রতি ডলারের বিনিময় মূল্য ৮৫ টাকা থেকে বেড়ে ১২২ টাকায় পৌঁছে যায়। তৎকালীন আওয়ামী লীগ সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এক পর্যায়ে রিজার্ভ থেকে ব্যাপক হারে ডলার বিক্রি করতে হয়, তবুও বাজারে স্থিতিশীলতা ফিরেনি।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গত তিন অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক বাজারে মোট প্রায় ৩৪ বিলিয়ন ডলার বিক্রি করেছে। এর মধ্যে ২০২১-২২ অর্থবছরে ৭.৬ বিলিয়ন, ২০২২-২৩ অর্থবছরে ১৩.৫ বিলিয়ন এবং ২০২৩-২৪ অর্থবছরে ১২.৭৯ বিলিয়ন ডলার বিক্রি করা হয়। বিপরীতে এই সময়ে ব্যাংকগুলোর কাছ থেকে কেনা হয়েছে মাত্র প্রায় ১ বিলিয়ন ডলার।

তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ায় রফতানি আয় ও প্রবাসী আয় উভয়ই বেড়েছে। এর ফলে ডলারের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরবরাহ বাড়লেও চাহিদা তুলনামূলক কম থাকায় স্বাভাবিকভাবে ডলারের দাম কমার কথা থাকলেও বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক নিজ উদ্যোগে ডলার কিনে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ