রমজান মাসে বাজার অস্থিতিশীল করা কিংবা কালোবাজারিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, প্রয়োজনে কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ধর্মমন্ত্রী বলেন, আমরা যদি আল্লাহর […]
ছবি: সংগৃহীত
রমজান মাসে বাজার অস্থিতিশীল করা কিংবা কালোবাজারিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, প্রয়োজনে কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলা হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ধর্মমন্ত্রী বলেন, আমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলি, তাহলে দেশেও শান্তি ফিরে আসবে। আর যদি আল্লাহর বিধান অমান্য করি, তাহলে দেশে কখনোই প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে না। আমার দৃঢ় বিশ্বাস, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সব ধরনের কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এবং প্রয়োজনে তাদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব, ইনশাআল্লাহ। এ বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। তিনি জনগণের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝেন না।
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস। এ মাসে সবাই যেন দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন—তিনি যেন আমাদের সঠিক পথে পরিচালিত করেন এবং আল্লাহর হুকুম অনুযায়ী দেশ পরিচালনার তৌফিক দান করেন।