দ্বিতীয় দিনের মতো সরকারি কার্যক্রমে অংশ নিয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালকের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। এর পরপরই তিন বাহিনীর প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা […]
ছবি: সংগৃহীত
দ্বিতীয় দিনের মতো সরকারি কার্যক্রমে অংশ নিয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালকের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন। এর পরপরই তিন বাহিনীর প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি।
বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন।
এদিকে দুপুরে তিনি আবারও আন্তঃমন্ত্রণালয় সভায় বসবেন। ওই বৈঠকে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনর্খনন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।