নিয়োগ বাতিলকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। বুধবার বেলা ২টার দিকে গভর্নর আহসান এইচ মনসুর নিজের নিয়োগ বাতিলের খবর পেয়ে অফিস ত্যাগ করার পর কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। গভর্নর বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলামের নেতৃত্বে প্রায় ৩০ জন কর্মকর্তা হট্টগোল সৃষ্টি করেন। তারা গভর্নরের […]
ছবি: সংগৃহীত
নিয়োগ বাতিলকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। বুধবার বেলা ২টার দিকে গভর্নর আহসান এইচ মনসুর নিজের নিয়োগ বাতিলের খবর পেয়ে অফিস ত্যাগ করার পর কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
গভর্নর বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলামের নেতৃত্বে প্রায় ৩০ জন কর্মকর্তা হট্টগোল সৃষ্টি করেন। তারা গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে ঘিরে ধরে তাকে জোরপূর্বক ভবন ত্যাগে বাধ্য করেন। এ সময় পুরো এলাকায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহসান উল্লাহ গাড়িতে ওঠার সময় তৌহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তার দিকে তেড়ে যান। অন্য কর্মকর্তারা তাকে সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে উত্তেজিত তৌহিদুল ইসলাম আঙুল উঁচিয়ে হুমকি দেন এবং অশালীন ভাষায় গালাগালি করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন কয়েকজন কর্মকর্তা ‘ধর ধর’ বলে স্লোগান দেন এবং কেউ কেউ শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করেন।
ঘটনার সময় বাংলাদেশ ব্যাংকের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা ব্যবস্থাও সাময়িকভাবে ভেঙে পড়ে বলে জানা গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে।
এই ঘটনার পেছনে নিয়োগ বাতিল সংক্রান্ত অসন্তোষ এবং অভ্যন্তরীণ প্রশাসনিক জটিলতা কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন মহলে ব্যাপক আলোচনা চলছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।