বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিলের পর কেন্দ্রীয় ব্যাংকে বড় ধরনের প্রশাসনিক রদবদল হয়েছে। বুধবার জারি করা অভ্যন্তরীণ আদেশে চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালককে বদলি করা হয়। একই সঙ্গে শোকজের পর বদলি হওয়া তিন কর্মকর্তার পূর্বের বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, পরিচালক মো. জবদুল ইসলামকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিলের পর কেন্দ্রীয় ব্যাংকে বড় ধরনের প্রশাসনিক রদবদল হয়েছে। বুধবার জারি করা অভ্যন্তরীণ আদেশে চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালককে বদলি করা হয়। একই সঙ্গে শোকজের পর বদলি হওয়া তিন কর্মকর্তার পূর্বের বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, পরিচালক মো. জবদুল ইসলামকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে স্থানান্তর করা হয়েছে। পরিচালক মো. শহিদ রেজাকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ বদলি করা হয়েছে।
এছাড়া পরিচালক মো. বায়েজিদ সরকারকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে মতিঝিল অফিসে পদায়ন করা হয়েছে। সেখানে তিনি ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে দায়িত্ব পালন করবেন। অপরদিকে পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলামকে মতিঝিল অফিস থেকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ বদলি করা হয়েছে।
অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলামকে গভর্নর অফিস থেকে সদরঘাট অফিসে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, এসব বদলি অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দপ্তরের দায়িত্ব হস্তান্তর করে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
একই দিনে জারি করা আরেক আদেশে তিন কর্মকর্তার বদলির সিদ্ধান্ত বাতিল করা হয়। তারা হলেন— এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, বৈদেশিক মুদ্রানীতি বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম মাসুম বিল্লাহ এবং ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের যুগ্ম পরিচালক গোলাম মোস্তফা শ্রাবণ।
এই রদবদলকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকের ভেতরে প্রশাসনিক অস্থিরতা ও নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটেই এই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।