সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:৫৫ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংস্থাটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাংককগামী বাংলাদেশ বিমানের বিএস–২১৭ ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে এসব বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়। আটক দুজনের নাম রফিকুল ইসলাম […]

শাহজালালে প্রায় ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক ২

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংস্থাটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাংককগামী বাংলাদেশ বিমানের বিএস–২১৭ ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে এসব বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।

আটক দুজনের নাম রফিকুল ইসলাম ও আল আমিন মোল্লা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রফিকুল ইসলামের লাগেজ তল্লাশি করে সুকৌশলে লুকায়িত অবস্থায় ২ কোটি ২০ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৪ লাখ ৫ হাজার ৫০০ সৌদি রিয়াল, ২৪ হাজার ইউরো, ৩০ হাজার ৫০ পাউন্ড এবং ৭ হাজার ৮ শত ৪১ থাই বাথ।

পৃথক ঘটনায় আল আমিন মোল্লার লাগেজ থেকে সুকৌশলে লুকানো অবস্থায় ১ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৭৪৭ টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ করা হয়। এতে ছিল ৪ লাখ ৮৫ হাজার সৌদি রিয়াল এবং ২ হাজার ১১০ থাই বাথ।

সব মিলিয়ে জব্দ করা বৈদেশিক মুদ্রার বাংলাদেশি মুদ্রায় মূল্য দাঁড়ায় ৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা।

সহকারী রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ