মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট না হওয়া পর্যন্ত ইরানে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সিএনএনের বরাতে জানা গেছে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, অভিযানের সময়সীমা পুরোপুরি ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। তিনি জানান, এই সামরিক কার্যক্রম কতদিন চলবে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। অভিযান দুই সপ্তাহ, চার সপ্তাহ কিংবা ছয় সপ্তাহ পর্যন্ত চলতে […]
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্তুষ্ট না হওয়া পর্যন্ত ইরানে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সিএনএনের বরাতে জানা গেছে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, অভিযানের সময়সীমা পুরোপুরি ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
তিনি জানান, এই সামরিক কার্যক্রম কতদিন চলবে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। অভিযান দুই সপ্তাহ, চার সপ্তাহ কিংবা ছয় সপ্তাহ পর্যন্ত চলতে পারে। পরিস্থিতি অনুযায়ী সময়সীমা বাড়তেও পারে, কমতেও পারে।
এ বিষয়ে মার্কিন বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে যৌথভাবে বক্তব্য দেন হেগসেথ। তারা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানের নির্ধারিত সব লক্ষ্য পূরণ হয়েছে—এমনটি ট্রাম্প নিশ্চিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।