ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ছয়জন মার্কিন সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলা শুরুর পর এসব প্রাণহানির ঘটনা ঘটে। অভিযানের প্রাথমিক পর্যায়ে সংঘটিত হামলায় অন্তত ছয় সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। United States Central Command (সেন্টকম) এক […]
ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ছয়জন মার্কিন সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলা শুরুর পর এসব প্রাণহানির ঘটনা ঘটে। অভিযানের প্রাথমিক পর্যায়ে সংঘটিত হামলায় অন্তত ছয় সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
United States Central Command (সেন্টকম) এক পৃথক বিবৃতিতে জানায়, ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে সম্প্রতি নিখোঁজ থাকা দুই সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সেন্টকম আরও উল্লেখ করে, বড় পরিসরের সামরিক কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত না করা পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না—এমন নীতির কথাও বিবৃতিতে জানানো হয়।
সূত্র: আল-জাজিরা