সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
৭:৪১ অপরাহ্ন, ৫ মার্চ ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৪৮ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল–এর (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুসারে বর্তমানে রিজার্ভ রয়েছে ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, আইএমএফের বিপিএম–৬ পদ্ধতিতে হিসাব করলে দেশের রিজার্ভ […]

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৪৮ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল–এর (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুসারে বর্তমানে রিজার্ভ রয়েছে ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, আইএমএফের বিপিএম–৬ পদ্ধতিতে হিসাব করলে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৭৬ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ডলার। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৩ হাজার ৫৪৮ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার।

এর আগে গত ৩ মার্চ আইএমএফের বিপিএম–৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ ছিল ৩ হাজার ৫৮ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের হিসাবে মোট রিজার্ভ ছিল ৩ হাজার ৫৩২ কোটি ৮০ লাখ ৯০ হাজার ডলার।

আর চলতি বছরের ৮ জানুয়ারি আইএমএফের হিসাব অনুযায়ী বিপিএম–৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ ছিল ২ হাজার ৭৮৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার। তখন কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভ ছিল ৩ হাজার ২৪৩ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার।

সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার প্রবাহ কিছুটা বাড়ায় দেশের রিজার্ভের পরিমাণেও ধীরে ধীরে উন্নতি দেখা যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ