সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৪৩ অপরাহ্ন, ৬ মার্চ ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

দেশে জ্বালানি তেলের মূল্য বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুঞ্জনের মধ্যে সরকারি সংস্থাটি জানিয়েছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শুক্রবার বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সরকার নির্ধারিত মূল্যের […]

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশে জ্বালানি তেলের মূল্য বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন গুঞ্জনের মধ্যে সরকারি সংস্থাটি জানিয়েছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

শুক্রবার বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সরকার নির্ধারিত মূল্যের বাইরে জ্বালানি তেল বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রতি মাসের শুরুতে সরকারিভাবে তেলের দাম নির্ধারণ করা হয় এবং সেই দাম অনুযায়ী বাজারে বিক্রি বাধ্যতামূলক।

বিপিসি আরও জানায়, কিছু ভোক্তা বিভিন্ন ফিলিং স্টেশন ও ডিলারদের কাছ থেকে প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি তেল কিনে অবৈধভাবে মজুত করার চেষ্টা করছেন—এমন তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদেশ থেকে তেল আমদানি অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন ডিপোতে রেলওয়ে ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে।

বিপিসির আশা, অল্প সময়ের মধ্যেই দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত বাফার স্টক গড়ে তোলা সম্ভব হবে, যা বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ