যুক্তরাষ্ট্র–এর ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টার (NCTC)–এর পরিচালক জো কেন্ট ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো সরাসরি হুমকি ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–কে দেওয়া চিঠিতে কেন্ট লিখেছেন, এই যুদ্ধে তিনি কোনোভাবেই সমর্থন দিতে পারছেন না। তার দাবি, ইরানকে তিনি কখনোই যুক্তরাষ্ট্রের জন্য আসন্ন হুমকি হিসেবে দেখেননি। […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র–এর ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টার (NCTC)–এর পরিচালক জো কেন্ট ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো সরাসরি হুমকি ছিল না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–কে দেওয়া চিঠিতে কেন্ট লিখেছেন, এই যুদ্ধে তিনি কোনোভাবেই সমর্থন দিতে পারছেন না। তার দাবি, ইরানকে তিনি কখনোই যুক্তরাষ্ট্রের জন্য আসন্ন হুমকি হিসেবে দেখেননি।
তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েল এবং তাদের প্রভাবশালী লবির চাপেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে। তার ভাষায়, “ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। এটি এখন স্পষ্ট যে, ইসরাইল ও তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপেই আমরা এই যুদ্ধে জড়িয়েছি।”
কেন্ট তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। যুদ্ধের অভিজ্ঞতা ও স্ত্রীর মৃত্যু তাকে গভীরভাবে প্রভাবিত করেছে বলে উল্লেখ করেন তিনি। সেই প্রেক্ষাপটে তিনি বলেন, এমন একটি যুদ্ধে নতুন প্রজন্মকে পাঠানোকে তিনি সমর্থন করতে পারেন না, যা তার মতে যুক্তরাষ্ট্রের জনগণের কোনো বাস্তব উপকারে আসবে না।
এই পদত্যাগ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র–এর অভ্যন্তরীণ মতভেদের বিষয়টিও সামনে নিয়ে এসেছে বলে বিশ্লেষকদের ধারণা।