সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৬:০৭ অপরাহ্ন, ১৭ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। ফরিদপুরের সালথা উপজেলা–র এক ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্যে তিনি বলেন, কূটনৈতিক প্রচেষ্টা ও পররাষ্ট্রনীতির মাধ্যমে প্রবাসীদের সুরক্ষিত রাখার চেষ্টা চলছে। পরিস্থিতি অবনতি হলে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্যও প্রস্তুতি রাখা হয়েছে। […]

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

ফরিদপুরের সালথা উপজেলা–র এক ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্যে তিনি বলেন, কূটনৈতিক প্রচেষ্টা ও পররাষ্ট্রনীতির মাধ্যমে প্রবাসীদের সুরক্ষিত রাখার চেষ্টা চলছে। পরিস্থিতি অবনতি হলে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্যও প্রস্তুতি রাখা হয়েছে।

তিনি বর্তমান যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান কামনা করেন এবং বলেন, প্রবাসীরা কঠিন সময় পার করছেন—এ কারণে সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের ঋণ মওকুফ এবং খাল খননের মতো কার্যক্রম শুরু হয়েছে। ঈদের পর কৃষক কার্ড বিতরণের পরিকল্পনাও রয়েছে।

রাজনৈতিক বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে তিনি দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় তিনি স্থানীয়ভাবে একটি গার্লস স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ