বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশে জেট ফুয়েলের দাম এক ধাপে প্রায় ৭৩ শতাংশ বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। হরমুজ প্রণালী–তে ইরান–এর অবরোধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত জরুরি সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১১২ […]
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশে জেট ফুয়েলের দাম এক ধাপে প্রায় ৭৩ শতাংশ বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।
হরমুজ প্রণালী–তে ইরান–এর অবরোধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত জরুরি সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ১৯৪ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটারপ্রতি ৮১ টাকা ৭৭ পয়সা বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে জেট ফুয়েলের দাম প্রতি লিটার ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.২৬৮৯ ডলার নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি তেলের আন্তর্জাতিক মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাবেই এই বড় ধরনের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।