সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:০৯ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬

মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

মার্কিন দূতাবাস ঢাকা বাংলাদেশি নাগরিকদের জন্য বি১-বি২ ভিজিটর ভিসা ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে। বুধবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, এই ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্র–এ সন্তান জন্ম দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। দূতাবাস জানায়, কিছু ভিসাধারী ‘বার্থ ট্যুরিজম’-এর মাধ্যমে সন্তানের নাগরিকত্ব নিশ্চিত করার চেষ্টা করছেন, যা ভিসার শর্ত লঙ্ঘন। নির্দেশনায় আরও বলা হয়েছে, […]

মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মার্কিন দূতাবাস ঢাকা বাংলাদেশি নাগরিকদের জন্য বি১-বি২ ভিজিটর ভিসা ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে।

বুধবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, এই ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্র–এ সন্তান জন্ম দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। দূতাবাস জানায়, কিছু ভিসাধারী ‘বার্থ ট্যুরিজম’-এর মাধ্যমে সন্তানের নাগরিকত্ব নিশ্চিত করার চেষ্টা করছেন, যা ভিসার শর্ত লঙ্ঘন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ধরনের বেতনভিত্তিক কাজ করা যাবে না। কেবল ব্যবসায়িক বৈঠক বা সম্মেলনে অংশ নেওয়া যাবে।

এছাড়া এই ভিসায় পড়াশোনা করে ডিগ্রি অর্জন বা একাডেমিক ক্রেডিট নেওয়াও নিষিদ্ধ। যারা পূর্ণকালীন পড়াশোনা করতে চান, তাদের জন্য F-1 Student Visa গ্রহণ বাধ্যতামূলক।

সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি অভিবাসন নীতির প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে। নিয়ম ভঙ্গ করলে ভিসা বাতিলসহ যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ