সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১:৫১ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৬

সদরঘাট লঞ্চ দুর্ঘটনা: তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন

রাজধানীর সদরঘাটে ঘটে যাওয়া লঞ্চ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা এবং দায়ীদের শনাক্ত করতে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটন এবং সংশ্লিষ্টদের দায় নির্ধারণের লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটির আহ্বায়ক করা […]

সদরঘাট লঞ্চ দুর্ঘটনা: তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাজধানীর সদরঘাটে ঘটে যাওয়া লঞ্চ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা এবং দায়ীদের শনাক্ত করতে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটন এবং সংশ্লিষ্টদের দায় নির্ধারণের লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলামকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ঢাকা অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, বিআইডব্লিউটিএ’র পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) এস এম শাহেদ রেজা, নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার (সদরঘাট) মোহাম্মদ এহতেছানুল হক ফকির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (অপারেশন) এ কে এম শামসুজ্জোহা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মেহেদী হাসান, যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ