সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:০১ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৬

নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনা: স্টেশন মাস্টার ও চালক সাময়িক বরখাস্ত

বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট স্টেশন মাস্টার ও ট্রেন চালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদযাত্রা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, সান্তাহারে ঘটে যাওয়া দুর্ঘটনার পর যাত্রীদের ভোগান্তি সরেজমিনে দেখতে তিনি পূর্বঘোষণা ছাড়াই স্টেশনে […]

নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনা: স্টেশন মাস্টার ও চালক সাময়িক বরখাস্ত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট স্টেশন মাস্টার ও ট্রেন চালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদযাত্রা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, সান্তাহারে ঘটে যাওয়া দুর্ঘটনার পর যাত্রীদের ভোগান্তি সরেজমিনে দেখতে তিনি পূর্বঘোষণা ছাড়াই স্টেশনে যান। এ ঘটনায় নীলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেসের সময়সূচিতে কিছুটা বিঘ্ন ঘটে, তবে অন্য ট্রেনগুলো নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করেছে। বর্তমানে দুর্ঘটনার প্রভাব কাটিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।

গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে সামগ্রিক সফলতা বা ব্যর্থতা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। পুরো ঈদযাত্রা পর্যবেক্ষণের পর এ বিষয়ে বিস্তারিত মূল্যায়ন করা যাবে।

তিনি আরও জানান, যাত্রীদের সঙ্গে কথা বলে তারা মোটামুটি সন্তুষ্টির কথা জানিয়েছেন। তবে যেসব সমস্যা বা বিশৃঙ্খলা রয়েছে, তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

রেল সেবার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থা আরও সম্প্রসারণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে নিয়মিত আলোচনা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ