ঈদকে সামনে রেখে দেশের বাজারে আবারও স্বর্ণের দামে উল্লেখযোগ্য হ্রাস এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৬৪ হাজার ৬২৫ টাকা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস […]
ছবি: সংগৃহীত
ঈদকে সামনে রেখে দেশের বাজারে আবারও স্বর্ণের দামে উল্লেখযোগ্য হ্রাস এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৬৪ হাজার ৬২৫ টাকা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা খাঁটি স্বর্ণের দাম কমার কারণে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬৪ হাজার ৬২৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
এর আগে গত ১৪ মার্চও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৪ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে বাড়ানো হয়েছিল ৬৪ বার এবং কমানো হয়েছিল ২৯ বার।