সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১২:৪৬ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে প্রশ্ন, সরকারের অবস্থান কী

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। আওয়ামী লীগ-এর কার্যক্রম স্থগিত এবং পূর্ববর্তী সরকারের পতনের পর স্থানীয় প্রশাসনে নির্বাচিত জনপ্রতিনিধির অভাব স্পষ্ট হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে নির্বাচিত প্রতিনিধির অনুপস্থিতিতে সিটি কর্পোরেশন ও জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এ অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের […]

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে প্রশ্ন, সরকারের অবস্থান কী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। আওয়ামী লীগ-এর কার্যক্রম স্থগিত এবং পূর্ববর্তী সরকারের পতনের পর স্থানীয় প্রশাসনে নির্বাচিত জনপ্রতিনিধির অভাব স্পষ্ট হয়ে উঠেছে।

দীর্ঘদিন ধরে নির্বাচিত প্রতিনিধির অনুপস্থিতিতে সিটি কর্পোরেশন ও জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। এ অবস্থায় জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

তবে নির্বাচন আয়োজন নিয়ে সরকারের অবস্থান কতটা দৃঢ়—তা নিয়ে রাজনৈতিক মহলে সংশয় রয়েছে। বিরোধী দলগুলোর দাবি, সাম্প্রতিক কিছু পদক্ষেপ এই সন্দেহকে আরও জোরালো করেছে।

বিশেষ করে বিভিন্ন সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক হিসেবে দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে সমালোচনা উঠেছে। বিরোধীদের অভিযোগ, নির্বাচনের আগে স্থানীয় প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে, বিশ্লেষকদের একাংশ মনে করেন, বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে অন্তর্বর্তীকালীনভাবে প্রশাসক নিয়োগ ছাড়া তেমন কোনো বিকল্প ছিল না।

রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন আরও সক্রিয় হয়ে উঠতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ