সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১২:৫৩ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬

দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই: জ্বালানি মন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে ঈদকে ঘিরে সাময়িক চাপ তৈরি হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী জানান, ঈদের সময় দু’দিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় বাজারে কিছুটা চাপ […]

দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই: জ্বালানি মন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে ঈদকে ঘিরে সাময়িক চাপ তৈরি হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, ঈদের সময় দু’দিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় বাজারে কিছুটা চাপ দেখা দিয়েছে। তবে এটি সাময়িক এবং দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।

তিনি আরও বলেন, গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল আমদানি করা হচ্ছে, ফলে চাহিদা মেটাতে কোনো সমস্যা হবে না।

গ্রাহকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহ না করে প্রয়োজন অনুযায়ী কিনতে। তার ভাষায়, সবাই পর্যাপ্ত জ্বালানি পাবে, তাই অযথা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ