সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:১৫ অপরাহ্ন, ১ এপ্রিল ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপে যুক্তরাষ্ট্র-ইসরাইলের নিন্দা জাতিসংঘের

ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, নিরাপত্তার অজুহাতে মতপ্রকাশের অধিকার সীমিত করার প্রবণতা গণতান্ত্রিক পরিবেশের জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে নাগরিক পরিসর দ্রুত সংকুচিত হচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদ পরিবেশনের অধিকার […]

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপে যুক্তরাষ্ট্র-ইসরাইলের নিন্দা জাতিসংঘের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, নিরাপত্তার অজুহাতে মতপ্রকাশের অধিকার সীমিত করার প্রবণতা গণতান্ত্রিক পরিবেশের জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে নাগরিক পরিসর দ্রুত সংকুচিত হচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদ পরিবেশনের অধিকার এবং শান্তিপূর্ণ সমাবেশের ওপর ক্রমবর্ধমান বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

তিনি জানান, নিরাপত্তা পরিস্থিতিকে কারণ দেখিয়ে সাংবাদিক, সংবাদমাধ্যম এবং সাধারণ নাগরিকদের কণ্ঠ রোধের চেষ্টা উদ্বেগজনক মাত্রা পেয়েছে। বিশেষ করে যুদ্ধ, সামরিক পদক্ষেপ ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের সমালোচনামূলক কভারেজকে নিয়ন্ত্রণে আনতে নানা ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে।

ইসরাইলে সামরিক সেন্সরশিপ কর্তৃপক্ষের আরোপিত বিধিনিষেধ এবং যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী সম্প্রচারের কারণে কিছু গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি—দুই ক্ষেত্রকেই জাতিসংঘ গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতিতে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের এই প্রবণতা শুধু সাংবাদিকতার স্বাধীনতাই ক্ষতিগ্রস্ত করে না, বরং আন্তর্জাতিক জনমত গঠন ও মানবাধিকার পরিস্থিতি মূল্যায়নকেও বাধাগ্রস্ত করে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ