রাজধানীর ধানমন্ডির জিগাতলায় অবস্থিত সীমান্ত সম্ভারের প্রেক্ষাগৃহে কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হয়ে প্রেক্ষাগৃহে পৌঁছান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন জানান, সাপ্তাহিক ছুটির দিনে অবসর ও বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সিনেমা দেখতে যান। এ সময় তার সঙ্গে […]
ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডির জিগাতলায় অবস্থিত সীমান্ত সম্ভারের প্রেক্ষাগৃহে কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হয়ে প্রেক্ষাগৃহে পৌঁছান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন জানান, সাপ্তাহিক ছুটির দিনে অবসর ও বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সিনেমা দেখতে যান। এ সময় তার সঙ্গে মেয়ে জাইমা রহমানও ছিলেন।
প্রেক্ষাগৃহে তারা ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত বিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র প্রজেক্ট হেইল মেরি উপভোগ করেন। অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শুরু হয়ে রাত ১০টা ১০ মিনিটে শেষ হয়।
এর আগে গুঞ্জন ছড়ায়, তারা ঈদে মুক্তিপ্রাপ্ত বনলতা এক্সপ্রেস দেখতে গিয়েছেন। পরে অবশ্য নিশ্চিত হওয়া যায়, তারা প্রজেক্ট হেইল মেরি-ই দেখেছেন।