বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি—এই দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতে সরকারি জরিপ শুরু করেছে বাংলাদেশ জরিপ অধিদপ্তর। ৪ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত বান্দরবানের রুমা ও থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় এ জরিপ চলবে। আইএসপিআরের তথ্য অনুযায়ী, জরিপে আধুনিক জিওডেটিক পদ্ধতি ও গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম প্রযুক্তি ব্যবহার করা হবে। লক্ষ্য হলো দেশের সর্বোচ্চ শৃঙ্গের অক্ষাংশ, দ্রাঘিমাংশ […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি—এই দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতে সরকারি জরিপ শুরু করেছে বাংলাদেশ জরিপ অধিদপ্তর। ৪ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত বান্দরবানের রুমা ও থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় এ জরিপ চলবে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, জরিপে আধুনিক জিওডেটিক পদ্ধতি ও গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম প্রযুক্তি ব্যবহার করা হবে। লক্ষ্য হলো দেশের সর্বোচ্চ শৃঙ্গের অক্ষাংশ, দ্রাঘিমাংশ ও গড় সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা সেন্টিমিটার স্তরের নির্ভুলতায় নির্ধারণ করা।
এই কার্যক্রমে সার্ভেয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার নেতৃত্ব দিচ্ছেন। জরিপ দলটি থানচি, রেমাক্রি, রুমা ও তিন্দুসহ বিভিন্ন দুর্গম এলাকায় অবস্থান করে ডুয়াল-ফ্রিকোয়েন্সি জিএনএসএস রিসিভার, আরটিকে রিসিভার, টোটাল স্টেশন ও লেভেল মেশিন ব্যবহার করে পাহাড়গুলোর চূড়ার উচ্চতা মাপবে।
এই জরিপের মাধ্যমে তাজিংডং, কেওক্রাডং নাকি সাকা হাফং—কোনটি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, তা সরকারিভাবে নির্ধারিত হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে অনানুষ্ঠানিকভাবে সাকা হাফংকে সবচেয়ে উঁচু শৃঙ্গ হিসেবে ধরা হয়, যার উচ্চতা প্রায় ১,০৬৩ মিটার বলে বিভিন্ন আন্তর্জাতিক মানচিত্রে উল্লেখ আছে।
নতুন এই জরিপ শেষ হলে বহুদিনের ভৌগোলিক বিতর্কের একটি চূড়ান্ত ও সরকারি সমাধান মিলবে।