সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
২:৪৫ অপরাহ্ন, ৯ এপ্রিল ২০২৬

এপ্রিলের ৮ দিনেই প্রবাসী আয় ৯৭ কোটি ডলার ছাড়াল

চলতি এপ্রিলের প্রথম আট দিনেই দেশে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৯৭ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত বছর একই সময়ে এই অঙ্ক ছিল ৭৭ কোটি ৫০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে […]

এপ্রিলের ৮ দিনেই প্রবাসী আয় ৯৭ কোটি ডলার ছাড়াল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

চলতি এপ্রিলের প্রথম আট দিনেই দেশে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৯৭ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত বছর একই সময়ে এই অঙ্ক ছিল ৭৭ কোটি ৫০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ২৬ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, চলতি অর্থবছরের শুরু থেকে ৮ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭১৮ কোটি ডলারের বেশি। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল প্রায় ২ হাজার ২৫৬ কোটি ডলার, অর্থাৎ সামগ্রিক প্রবৃদ্ধি ২০ শতাংশেরও বেশি।

অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয়ের এই ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ডলারের বাজার এবং আমদানি ব্যয় সামলাতে ইতিবাচক ভূমিকা রাখছে। বিশেষ করে বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা এবং হুন্ডি নিরুৎসাহিত হওয়ার কারণে এ প্রবাহ বাড়ছে।

এর আগে মার্চ মাসেও রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়ে দেশে আসে ৩৭৫ কোটি ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে, ঈদ-পরবর্তী পারিবারিক চাহিদা, উন্নত বিনিময় হার এবং বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় এই ইতিবাচক ধারা বজায় আছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ