সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিশ্ব
২:২৭ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি খোলা রাখা অগ্রগতির ইতিবাচক পদক্ষেপ: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণাকে একটি ইতিবাচক ও সঠিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। চলমান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিবিসির খবরে বলা হয়েছে, এক বিবৃতিতে গুতেরেস বলেন, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌচলাচলের অধিকার ও স্বাধীনতা সম্পূর্ণভাবে পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি এবং এটি সংশ্লিষ্ট সব পক্ষেরই […]

হরমুজ প্রণালি খোলা রাখা অগ্রগতির ইতিবাচক পদক্ষেপ: জাতিসংঘ মহাসচিব

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণাকে একটি ইতিবাচক ও সঠিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। চলমান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, এক বিবৃতিতে গুতেরেস বলেন, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌচলাচলের অধিকার ও স্বাধীনতা সম্পূর্ণভাবে পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি এবং এটি সংশ্লিষ্ট সব পক্ষেরই সম্মান করা উচিত।

তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধবিরতির অবশিষ্ট সময়জুড়ে প্রণালিটি খোলা রাখার এই উদ্যোগ আঞ্চলিক উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে। পাশাপাশি এটি সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

জাতিসংঘ মহাসচিব মনে করেন, এই পদক্ষেপ পাকিস্তানের মধ্যস্থতায় চলমান সংলাপ প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে এবং শান্তিপূর্ণ সমাধানের পথকে সুগম করবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ