সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৪:২৪ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৬

পেনসিলভানিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল মা ও ছয় সন্তানের

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি বাড়িতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক মা ও তার ছয় সন্তান। রোববার সকালে লামার টাউনশিপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলে পৌঁছেও দমকলকর্মীরা ঘরের ভেতরে প্রবেশ করে কাউকে উদ্ধার করতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরের ভেতরে […]

পেনসিলভানিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল মা ও ছয় সন্তানের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি বাড়িতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক মা ও তার ছয় সন্তান।

রোববার সকালে লামার টাউনশিপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলে পৌঁছেও দমকলকর্মীরা ঘরের ভেতরে প্রবেশ করে কাউকে উদ্ধার করতে পারেননি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরের ভেতরে প্রোপেন গ্যাসের লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত। তবে সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দমকল বাহিনী সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে, বাড়ির ভেতরে সাতজন আটকা পড়ে আছেন। কিন্তু ততক্ষণে আগুন পুরো বাড়িটিকে গ্রাস করে ফেলে। পরে নিশ্চিত করা হয়—ভেতরে থাকা সবাই প্রাণ হারিয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন ৩৪ বছর বয়সী সারাহ স্টলজফাস এবং তার ছয় সন্তান, যাদের বয়স ৩ থেকে ১১ বছরের মধ্যে।

এক প্রতিবেশী জানান, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের বাড়িগুলো কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে।

পুলিশ আরও জানিয়েছে, বাড়ির বাইরে থাকা প্রোপেন ট্যাংকগুলো অক্ষত ছিল এবং বিস্ফোরণের সঙ্গে সরাসরি জড়িত নয়।

ঘটনাটি বর্তমানে তদন্ত করছে পেনসিলভানিয়া স্টেট পুলিশ এবং সংশ্লিষ্ট অগ্নি তদন্তকারী দল। এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোক নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ