সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১২:৫২ অপরাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬

লিমন-বৃষ্টি নিখোঁজের আগে চ্যাটজিপিটিতে অদ্ভুত প্রশ্ন সন্দেহভাজনের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় নতুন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মামলার প্রধান সন্দেহভাজন হিশাম সালেহ আবুঘরবেহ নিখোঁজের কয়েকদিন আগেই এআই চ্যাটবট ChatGPT-এর কাছে অস্বাভাবিক কিছু প্রশ্ন করেছিলেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। তদন্ত নথি অনুযায়ী, নিখোঁজ হওয়ার প্রায় তিন দিন আগে তিনি জানতে চান, কাউকে কালো আবর্জনার ব্যাগে ভরে ফেলে দিলে কী […]

লিমন-বৃষ্টি নিখোঁজের আগে চ্যাটজিপিটিতে অদ্ভুত প্রশ্ন সন্দেহভাজনের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় নতুন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মামলার প্রধান সন্দেহভাজন হিশাম সালেহ আবুঘরবেহ নিখোঁজের কয়েকদিন আগেই এআই চ্যাটবট ChatGPT-এর কাছে অস্বাভাবিক কিছু প্রশ্ন করেছিলেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

তদন্ত নথি অনুযায়ী, নিখোঁজ হওয়ার প্রায় তিন দিন আগে তিনি জানতে চান, কাউকে কালো আবর্জনার ব্যাগে ভরে ফেলে দিলে কী ধরনের পরিণতি হতে পারে। এরপর তিনি আরও প্রশ্ন করেন, এমন ঘটনা ধরা পড়ার সম্ভাবনা কীভাবে নির্ধারণ করা হয়।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সাবেক শিক্ষার্থী আবুঘরবেহ নিহত জামিল লিমনের রুমমেট ছিলেন। লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হওয়ার পর তাদের বাসায় তল্লাশি চালিয়ে রক্তাক্ত কাপড়সহ সংঘর্ষের নানা আলামত পায় পুলিশ। একই সঙ্গে অ্যাপার্টমেন্টের ময়লার জায়গা থেকে লিমনের ব্যক্তিগত কিছু জিনিসপত্র এবং বৃষ্টির ব্যবহৃত একটি ফোন কভার উদ্ধার করা হয়।

পরে আবুঘরবেহকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ২৬ বছর বয়সী এই সন্দেহভাজনকে বিচার শুরুর আগ পর্যন্ত আটক রাখার আবেদন করে তদন্তকারীরা আদালতে একটি প্রি-ট্রায়াল ডিটেনশন আবেদন জমা দেন, যেখানে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

তার বিরুদ্ধে দুটি ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, তদন্তে এখন পর্যন্ত পাওয়া তথ্যগুলো অত্যন্ত গুরুতর এবং সহিংসতার ইঙ্গিতবাহী।

নথিতে আরও উল্লেখ করা হয়, ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে কালো আবর্জনার ব্যাগের ভেতর থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তদন্তে আবুঘরবেহর মোবাইল ফোন থেকে আরও কিছু অনুসন্ধান তথ্য পাওয়া গেছে। নিখোঁজের আগের দিন তিনি জানতে চেয়েছিলেন, একটি গাড়ির শনাক্তকরণ নম্বর পরিবর্তন করা সম্ভব কি না এবং লাইসেন্স ছাড়া বাড়িতে অস্ত্র রাখা বৈধ কিনা।

এছাড়া, নিখোঁজের পরও তার অনলাইন অনুসন্ধান থেমে থাকেনি। তিন দিন পর তিনি আবার জানতে চান, গুলিবিদ্ধ হওয়ার পর কেউ বেঁচে থাকতে পারে কি না এবং আশপাশের মানুষ বন্দুকের শব্দ শুনতে পাবে কি না।

অন্যদিকে, তদন্তে পাওয়া লোকেশন ডেটা অনুযায়ী, ১৬ এপ্রিল গভীর রাতে তিনি গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন। সেই সময় তার গাড়ির গতিপথ এবং লিমনের মোবাইল ফোনের সিগন্যালের অবস্থানের মধ্যে মিল পাওয়া গেছে। পরে হঠাৎ করেই ফোনের সিগন্যাল বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় পুরো কমিউনিটি ব্যাপকভাবে নাড়িয়ে গেছে। বর্তমানে মামলার শুনানির প্রস্তুতি চলছে, যেখানে তাকে জামিন ছাড়াই আটক রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ