সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

পরিবেশ
১:০৫ অপরাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, আবহাওয়া দপ্তরের সতর্কতা

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চারটি বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি […]

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, আবহাওয়া দপ্তরের সতর্কতা

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চারটি বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, উল্লেখিত চার বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে এই সময় দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৮ এপ্রিল) ও বুধবার (২৯ এপ্রিল) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তবে বুধবারের পর থেকে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে, যেখানে ৭৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও বরিশালের খেপুপাড়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ময়মনসিংহে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
সিনপটিক পরিস্থিতি বিশ্লেষণে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই দেশে এই বৃষ্টিপাতের প্রবণতা সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ