সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
১২:৫৯ অপরাহ্ন, ১ মে ২০২৬

ইরান ইস্যুতে শফিকুর রহমানের বক্তব্যের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা

ইরানকে ঘিরে সংসদে দেওয়া ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, চলমান আঞ্চলিক সংকটে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। শুক্রবার (১ মে) দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপসাগরীয় পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল কূটনৈতিক অবস্থান বজায় রেখেছে। এই নীতির প্রশংসা করেছে সংশ্লিষ্ট কয়েকটি […]

ইরান ইস্যুতে শফিকুর রহমানের বক্তব্যের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানকে ঘিরে সংসদে দেওয়া ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, চলমান আঞ্চলিক সংকটে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

শুক্রবার (১ মে) দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপসাগরীয় পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল কূটনৈতিক অবস্থান বজায় রেখেছে। এই নীতির প্রশংসা করেছে সংশ্লিষ্ট কয়েকটি দেশও।

এর আগে সংসদে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান প্রশ্ন তোলেন, “বন্ধুরাষ্ট্র কেন বলছে, দুঃসময়ে বাংলাদেশকে পাশে পায়নি?”—তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে অবস্থিত ইরানি দূতাবাস সম্প্রতি এক বিবৃতিতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেছে। একই সঙ্গে গণমাধ্যমে কিছু বক্তব্য খণ্ডিতভাবে প্রচার হওয়ায় অসন্তোষও প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় আরও জানায়, গত ২৩ এপ্রিল ঢাকায় ইরানি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি সংকটময় সময়ে ইরানের জনগণের পাশে থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদও জানান।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ এখন ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে উভয় পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কৌশল অনুসরণ করছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ