সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১১:৩৬ পূর্বাহ্ন, ২ মে ২০২৬

সিএনএনকে ‘নির্বোধ’, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘রাষ্ট্রদ্রোহিতামূলক’ বললেন ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে সংবাদ প্রকাশের জেরে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সিএনএনকে “নির্বোধ” এবং নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে “রাষ্ট্রদ্রোহিতামূলক” বলে আখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন। কর্মীদের অবসরকালীন সঞ্চয় সুবিধা বৃদ্ধিসংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর […]

সিএনএনকে ‘নির্বোধ’, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘রাষ্ট্রদ্রোহিতামূলক’ বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরান যুদ্ধ নিয়ে সংবাদ প্রকাশের জেরে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সিএনএনকে “নির্বোধ” এবং নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে “রাষ্ট্রদ্রোহিতামূলক” বলে আখ্যা দিয়েছেন।

বৃহস্পতিবার ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন। কর্মীদের অবসরকালীন সঞ্চয় সুবিধা বৃদ্ধিসংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে ট্রাম্প অভিযোগ করেন, কিছু সংবাদমাধ্যম ইরান যুদ্ধ নিয়ে এমনভাবে সংবাদ প্রকাশ করছে যেন তেহরান সামরিকভাবে সফল হচ্ছে। তিনি বলেন, “প্রতিদিন আমি পড়ি যে তারা (ইরান) কত ভালো করছে। অথচ বাস্তবে তাদের আর কিছুই অবশিষ্ট নেই, তারা শেষ হয়ে গেছে। তারপরও আমি নিউইয়র্ক টাইমসে তা পড়ি এবং নির্বোধ সিএনএনে দেখি। এগুলো আমি দেখি কারণ শত্রুর ওপর নজর রাখতে হয়।”

ট্রাম্প আরও বলেন, “নিউইয়র্ক টাইমস যা করছে তা আমার মতে রাষ্ট্রদ্রোহিতা। তাদের কলামিস্টদের লেখা পড়লে বোঝা যায় বিষয়টি ওপর থেকেই পরিচালিত হচ্ছে। এটা অত্যন্ত ভয়ংকর।”

ইরানের সামরিক অবস্থার বিষয়ে নিজের বক্তব্যে ট্রাম্প দাবি করেন, “আমরা ইরানকে ধ্বংস করে দিচ্ছি।” তিনি বলেন, বাস্তবতা সবাই জানে এবং সংবাদমাধ্যমের প্রতিবেদনে তিনি বিচলিত নন।

এর আগে নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছিল, ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী ধীরে ধীরে তাদের কৌশলগত শক্তি হারাচ্ছে। সেখানে উল্লেখ করা হয়, সীমিত সামরিক সাফল্য বড় ধরনের বিজয়ে পরিণত হচ্ছে না, বরং দীর্ঘমেয়াদে তা ওয়াশিংটনের অবস্থান দুর্বল করতে পারে।

ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিভাজন ও গণমাধ্যমের সমালোচনা ক্রমেই বাড়ছে। সামরিক ব্যয়, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী সংঘাত নিয়ে দেশটির অভ্যন্তরে নতুন বিতর্কও তৈরি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ