সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
৫:৩২ অপরাহ্ন, ৫ মে ২০২৬

দেশের রিজার্ভ বেড়ে ৩৫.৩০ বিলিয়ন ডলারে পৌঁছাল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩০৫ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩৫ দশমিক ৩০ বিলিয়ন ডলার। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাবে, ৫ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৫ হাজার ৩০৫ […]

দেশের রিজার্ভ বেড়ে ৩৫.৩০ বিলিয়ন ডলারে পৌঁছাল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩০৫ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩৫ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাবে, ৫ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৫ হাজার ৩০৫ দশমিক ৪২ মিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৬১৫ দশমিক ২৭ মিলিয়ন ডলার।

এর আগে ৪ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ২৯০ দশমিক ৬১ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ হাজার ৫৯৭ দশমিক ৯১ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, বিপিএম-৬ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়।

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ