ধূমপান নিরুৎসাহিত করতে এবং সরকারের রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে তামাকবিরোধী দুটি সংগঠন। প্রস্তাব অনুযায়ী, প্রতি শলাকা সিগারেটের দাম সর্বনিম্ন ১৭ টাকা থেকে সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। সোমবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো যৌথভাবে এ প্রস্তাব […]
ফাইল ছবি
ধূমপান নিরুৎসাহিত করতে এবং সরকারের রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে তামাকবিরোধী দুটি সংগঠন। প্রস্তাব অনুযায়ী, প্রতি শলাকা সিগারেটের দাম সর্বনিম্ন ১৭ টাকা থেকে সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
সোমবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো যৌথভাবে এ প্রস্তাব তুলে ধরে।
প্রস্তাবে সিগারেটকে চারটি মূল্যস্তরে ভাগ করা হয়েছে— প্রিমিয়াম, উচ্চ, মাঝারি ও নিম্ন।
প্রিমিয়াম স্তরে ১০ শলাকার এক প্যাকেটের দাম ২০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর সঙ্গে ৬৭ শতাংশ আবগারি শুল্ক ও প্যাকেটপ্রতি ৪ টাকা নির্দিষ্ট কর যোগ হলে প্রতি শলাকার দাম দাঁড়াবে ৩৫ টাকা।
উচ্চ স্তরের সিগারেটের প্যাকেট মূল্য ১৫০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে কর ও শুল্ক যোগ হয়ে প্রতি শলাকার দাম হবে প্রায় ২৫ টাকা ৪৫ পয়সা।
অন্যদিকে মাঝারি ও নিম্ন স্তরের সিগারেটের ১০ শলাকার প্যাকেট ১০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে প্রতিটি সিগারেটের দাম হবে প্রায় ১৭ টাকা।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, সিগারেটের দাম বাড়ানো হলে তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা কমবে এবং একই সঙ্গে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। তারা আরও বলেন, ধূমপান বাংলাদেশে ক্যানসারসহ নানা জটিল রোগের অন্যতম প্রধান কারণ।