সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:০০ অপরাহ্ন, ১২ মে ২০২৬

যুক্তরাষ্ট্র বাংলাদেশে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায়: ফরহাদ মজহার

কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার বলেছেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই।” মঙ্গলবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা এলায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফরহাদ মজহার বলেন, শাপলা হত্যাকাণ্ডের বিচার হওয়া প্রয়োজন। তার ভাষায়, […]

যুক্তরাষ্ট্র বাংলাদেশে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায়: ফরহাদ মজহার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার বলেছেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই।”

মঙ্গলবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা এলায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা; বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, শাপলা হত্যাকাণ্ডের বিচার হওয়া প্রয়োজন। তার ভাষায়, “হাসিনাহীন হাসিনা ব্যবস্থা” এখনো টিকে আছে। তিনি দাবি করেন, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হলেও “গাঠনিক ক্ষমতা” জনগণের হাতে আসেনি।

তিনি আরও বলেন, সামনে বড় ধরনের সংকট রয়েছে এবং “হিন্দুত্ববাদী বিপদ” মোকাবিলায় সবাইকে বিপ্লবী চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে কুড়িগ্রাম-২ আসনের এমপি ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেন, শাপলা চত্বরের আন্দোলন ছিল “কালচার ফাইটের” অংশ এবং এই লড়াই অব্যাহত রাখতে হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, শাপলা হত্যাকাণ্ডে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্য করে হত্যা করা হয়েছিল। তিনি নিহতদের রাষ্ট্রীয়ভাবে শহীদের স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, সুনির্দিষ্ট ব্যক্তিদের আসামি করে মামলা ও বিচার নিশ্চিত করতে হবে, না হলে ভবিষ্যতেও একই দাবি তুলতে হবে।

সভায় আরও বক্তব্য দেন হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, গবেষক মুসা আল হাফিজ, এনসিপি নেতা সারজিস আলমসহ অন্যরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ