সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৪:০২ অপরাহ্ন, ১৮ মে ২০২৬

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাবকে এলিট ফোর্স হিসেবে আরও আধুনিক ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে পরিচালনার জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ভবিষ্যতে মানবাধিকারকে পূর্ণভাবে সমুন্নত রেখে একটি নতুন আইনি কাঠামোর আওতায় একটি এলিট […]

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

র‌্যাবকে এলিট ফোর্স হিসেবে আরও আধুনিক ও জবাবদিহিমূলক কাঠামোর মধ্যে পরিচালনার জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ভবিষ্যতে মানবাধিকারকে পূর্ণভাবে সমুন্নত রেখে একটি নতুন আইনি কাঠামোর আওতায় একটি এলিট ফোর্স পরিচালনার পরিকল্পনা রয়েছে। এই বাহিনী র‌্যাবের বর্তমান কাঠামোর সংস্কার হতে পারে, আবার নতুন নামেও গঠিত হতে পারে—এ বিষয়ে সরকার এখনো বিবেচনা করছে। তবে যেকোনো রূপেই বাহিনীর স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র‌্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ব্যক্তির দায় পুরো বাহিনীর ওপর চাপানো উচিত নয়। অতীতের রাজনৈতিক শাসনামলে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার ফলে সেগুলোর ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি জানান, নতুন আইনের অধীনে বাহিনীর একটি সুনির্দিষ্ট কর্তৃত্ব থাকবে, একই সঙ্গে দায়িত্বও থাকবে। আইনেই এর ট্রান্সপারেন্সি ও অ্যাকাউন্টিবিলিটি নিশ্চিত করার ব্যবস্থা রাখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার আশা করছে আগামী দিনে র‌্যাব মানবাধিকার সমুন্নত রেখে সব কার্যক্রম পরিচালনা করবে। র‌্যাবের নাম পরিবর্তন করা হবে কি না, কিংবা এলিট ফোর্স হিসেবে নতুন আইন কার্যকর হবে কি না—এসব বিষয় এখনো সরকারের পর্যবেক্ষণে রয়েছে। তবে যেকোনো ক্ষেত্রেই স্বচ্ছতা ও জবাবদিহিতা বাধ্যতামূলক থাকবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ