সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৩২ অপরাহ্ন, ১৯ মে ২০২৬

লেবানন যুদ্ধ বন্ধসহ যুক্তরাষ্ট্রকে নতুন যেসব শর্ত দিল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর করতে যুক্তরাষ্ট্রের কাছে একগুচ্ছ শর্ত পাঠানো হয়েছে। ইরানের প্রস্তাবে বলা হয়েছে, শুধু গাজা নয়—লেবাননসহ সব ফ্রন্টে একযোগে যুদ্ধ বন্ধ করতে হবে। পাশাপাশি ইরানের আশপাশে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার করতে হবে। তেহরান আরও দাবি করেছে, সাম্প্রতিক […]

লেবানন যুদ্ধ বন্ধসহ যুক্তরাষ্ট্রকে নতুন যেসব শর্ত দিল ইরান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর করতে যুক্তরাষ্ট্রের কাছে একগুচ্ছ শর্ত পাঠানো হয়েছে।

ইরানের প্রস্তাবে বলা হয়েছে, শুধু গাজা নয়—লেবাননসহ সব ফ্রন্টে একযোগে যুদ্ধ বন্ধ করতে হবে। পাশাপাশি ইরানের আশপাশে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার করতে হবে।

তেহরান আরও দাবি করেছে, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার পুনর্গঠন ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা বৈদেশিক মুদ্রা ফেরত দেওয়া এবং মার্কিন নৌবাহিনীর আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহারের কথাও উল্লেখ করা হয়েছে।

ইরানের কর্মকর্তারা বলছেন, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এসব পদক্ষেপ জরুরি। তবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, আগের প্রস্তাবের তুলনায় নতুন প্রস্তাবে খুব বড় ধরনের পরিবর্তন আসেনি।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আগের প্রস্তাবকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছিলেন। তিনি সেটিকে “অগ্রহণযোগ্য” বলেও মন্তব্য করেন। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, ইরানে নতুন হামলার পরিকল্পনা থাকলেও সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে তা স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা এখনো রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ