সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
১২:২৯ অপরাহ্ন, ২০ মে ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার পর বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’

প্রায় এক বছর আগে ডোনাল্ড ট্রাম্পের পরিবারের পক্ষ থেকে ‘ট্রাম্প মোবাইল’ বাজারে আনার ঘোষণা দেওয়া হয়েছিল। ২০২৫ সালের জুনে ট্রাম্প অর্গানাইজেশন জানায়, আগস্ট থেকেই বাজারে পাওয়া যাবে বিশেষ এই স্মার্টফোন। সে সময় আগ্রহী ক্রেতাদের কাছ থেকে অগ্রিম ১০০ ডলার জামানতও নেওয়া হয়। তবে ঘোষণার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফোনটি নিয়ে নতুন কোনো আপডেট পাওয়া […]

দীর্ঘ প্রতীক্ষার পর বাজারে আসছে ‘ট্রাম্প মোবাইল’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

প্রায় এক বছর আগে ডোনাল্ড ট্রাম্পের পরিবারের পক্ষ থেকে ‘ট্রাম্প মোবাইল’ বাজারে আনার ঘোষণা দেওয়া হয়েছিল। ২০২৫ সালের জুনে ট্রাম্প অর্গানাইজেশন জানায়, আগস্ট থেকেই বাজারে পাওয়া যাবে বিশেষ এই স্মার্টফোন। সে সময় আগ্রহী ক্রেতাদের কাছ থেকে অগ্রিম ১০০ ডলার জামানতও নেওয়া হয়। তবে ঘোষণার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফোনটি নিয়ে নতুন কোনো আপডেট পাওয়া যায়নি।

অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ট্রাম্প অর্গানাইজেশনের ওয়েবসাইটে জানানো হয়েছে, চলতি সপ্তাহ থেকেই গ্রাহকদের হাতে পৌঁছাতে শুরু করবে স্বর্ণখচিত ‘ট্রাম্প ফোন’। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ফোনটির আনুষ্ঠানিক নাম রাখা হয়েছে ‘ট্রাম্প মোবাইল টি১’ এবং এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯৯ ডলার।

বিশ্লেষকদের মতে, ডিভাইসটির ডিজাইন অনেকটাই চীনে তৈরি টি-মোবাইল রেভেল ৭ প্রো ফাইভজি জিএসএম ফোনের সঙ্গে মিল রয়েছে। বাজারে সেই ফোনটির দাম প্রায় ২০০ ডলার।

শর্তসাপেক্ষে ডেলিভারি

ট্রাম্প মোবাইলের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, প্রি-অর্ডার করলেই সবাই ফোন পাবেন—এমন নিশ্চয়তা নেই। নতুন শর্ত অনুযায়ী, ১০০ ডলার জমা রাখা মানেই ফোন ডেলিভারির গ্যারান্টি নয়; বরং এটি ‘বিশেষ বিবেচনায়’ পাওয়া সুযোগ হিসেবে বিবেচিত হবে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প অর্গানাইজেশন জানায়, যারা টি১ ফোনের জন্য আগে থেকেই অর্ডার করেছেন, তারা খুব দ্রুত ইমেইলের মাধ্যমে আপডেট পাবেন এবং এই সপ্তাহ থেকেই ডেলিভারি কার্যক্রম শুরু হবে।

ট্রাম্প মোবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট ও’ব্রায়েন বলেন, ফোনটির গুণগত মান নিশ্চিত করতে দীর্ঘ সময় ধরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। তিনি জানান, বিপুল চাহিদার কারণে ধাপে ধাপে ফোন সরবরাহ করা হবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে অধিকাংশ ক্রেতার হাতে সেট পৌঁছে যাবে।

প্রযুক্তি বিশ্লেষকদের প্রশ্ন

প্রযুক্তি বিশ্লেষক ম্যাক্স ওয়েইনবাখের মতে, একটি অ্যান্ড্রয়েড ফোন বাজারে আনতে সাধারণত অন্তত ১৮ মাস সময় লাগে। সফটওয়্যার উন্নয়ন, উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা এবং সরবরাহ ব্যবস্থাপনা চূড়ান্ত করতেই দীর্ঘ সময় প্রয়োজন হয়।

ট্রাম্প ফোন ঘিরে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে এর ‘মেইড ইন ইউএসএ’ দাবিকে কেন্দ্র করে। প্রথমদিকে ট্রাম্প অর্গানাইজেশন ফোনটিকে পুরোপুরি আমেরিকায় তৈরি বলে প্রচার করলেও পরে সেই অবস্থান থেকে সরে আসে। পরবর্তীতে তারা জানায়, ফোনটি “মার্কিন মূল্যবোধ মাথায় রেখে” তৈরি করা হয়েছে।

বিশেষজ্ঞদের অনেকেই দাবি করেছেন, ফোনটির ডিজাইন ও ফিচারের সঙ্গে চীনে তৈরি কিছু অ্যান্ড্রয়েড ফোনের যথেষ্ট মিল রয়েছে। ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট রায়ান রেইথ বলেন, এ ধরনের ভাষা অনেক সময় ক্রেতাদের বিভ্রান্ত করতে ব্যবহার করা হয়।

তিনি ব্যাখ্যা করেন, স্মার্টফোনের নকশা এক দেশে তৈরি হলেও এর যন্ত্রাংশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়ে থাকে। যেমন অ্যাপলের ডিজাইন ক্যালিফোর্নিয়ায় হলেও উৎপাদন হয় মূলত চীন ও ভারতে।

নৈতিকতা নিয়েও বিতর্ক

ফোনটি ঘিরে আরেকটি বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক ও নৈতিক প্রশ্নে। কারণ, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এ অবস্থায় নিজের নাম ব্যবহার করে বাণিজ্যিক পণ্য বাজারজাত করা কতটা গ্রহণযোগ্য—তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

তবে ফোনটির বাজারজাতকরণে সরাসরি ট্রাম্প নয়, তার দুই ছেলে এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়র কাজ করছেন বলে জানানো হয়েছে।

এদিকে ফোনটির ভয়েস ও ডেটা প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৪৭ ডলার ৪৫ সেন্ট। বিশ্লেষকদের মতে, এই সংখ্যাটি যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের রাজনৈতিক পরিচয়কে সামনে রেখেই নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ