হরমুজ প্রণালিতে গত ২৪ ঘণ্টায় ইরানের তত্ত্বাবধানে অন্তত ২৬টি জাহাজ নিরাপদে চলাচল করেছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরান সরাসরি নজরদারি করছে বলে দাবি করেছে তারা। ইরানের সংবাদমাধ্যম তাসনিম, আইআরজিসি নৌবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে—প্রণালি অতিক্রম করা জাহাজগুলোর মধ্যে তেলবাহী ট্যাংকার, কনটেইনারবাহী জাহাজ […]
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে গত ২৪ ঘণ্টায় ইরানের তত্ত্বাবধানে অন্তত ২৬টি জাহাজ নিরাপদে চলাচল করেছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরান সরাসরি নজরদারি করছে বলে দাবি করেছে তারা।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম, আইআরজিসি নৌবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে—প্রণালি অতিক্রম করা জাহাজগুলোর মধ্যে তেলবাহী ট্যাংকার, কনটেইনারবাহী জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজও ছিল। এসব জাহাজ ইরানের অনুমতি নিয়েই হরমুজ অতিক্রম করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, অন্তত পাঁচটি সুপারট্যাংকারও একই সময়ে হরমুজ প্রণালি পার হয়েছে। এছাড়া চীন, দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশের আরও বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি চেয়েছে বলেও জানানো হয়েছে।
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও তেল পরিবহন নিয়ে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে জাহাজ চলাচল অব্যাহত থাকার খবরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সূত্র: বিবিসি